শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০৮ পিএম, ২০২৬-০৮-২৫
আসাদুজ্জামান বাদল : : নরসিংদী উপজেলা নির্বাচন অফিসে সেবা প্রদান নিয়ে ডাটা এন্ট্রি অপারেটর হেলাল আহমেদ ও স্ক্যান অপারেটর লুৎফর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সেবা গ্রহীতাদের আইডি কার্ডের ফিঙ্গারপ্রিন্ট করার তারিখ ছিল। সেবাগ্রহীতাদের থেকে অতিরিক্ত টাকা খেয়ে বিভিন্ন সংকেতের মাধ্যমে দালালদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়েছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ সকল অর্থ বাণিজ্যের সঙ্গে নির্বাচন অফিসের কর্মকর্তারা জড়িত বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় সূত্র ও সেবাগ্রহীতাদের দাবি, তাদের কারণে অনেক সময় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, নতুন ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে সেবাগ্রহীতাদের নানা ধরনের জটিলতার মুখে পড়তে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, হেলাল আহমেদ ও লুৎফর রহমান টাকা ছাড়া কোনো সেবা প্রদান করেন না। জানা যায় যাদের বয়স ১৬ বছর হয় নাই তাদের ক্ষেত্রে মোটা অংকের অর্থের বিনিময়ে তাদের আইডি করে থাকেন বলে অভিযোগ। ফলে অনেক সেবাগ্রহীতাকে কাজ সম্পন্ন করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া অভিযোগ রয়েছে সেবাগ্রহীতাদের সঙ্গে অনেক সময় তাদের আচরণও সন্তোষজনক নয়। এদিকে আরও জানা যায়, স্ক্যান অপারেটর লুৎফর রহমান একই অফিসে টানা প্রায় ৩ বছর ধরে দায়িত্ব রত। স্থানীয়দের মধ্যে এটা নিয়ে রয়েছে নানান প্রশ্ন । সচেতন মহলের মতে,, দীর্ঘদিন একই স্থানে দায়িত্ব পালন করলে অনিয়মের সুযোগ তৈরি হতে পারে—তাই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। একাধিক স্থানীয় সূত্র জানায়, এসব কারণে কখনও অফিসের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে সেবা প্রত্যাশীদের ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। এ বিষয়ে সচেতন মহল ও এলাকাবাসীর দাবি, নরসিংদী উপজেলা নির্বাচন অফিসের এসব অভিযোগ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, নির্বাচন অফিসের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পেতে পারেন।
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪à§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited